কালুখালী টাইমস

গোয়ালন্দে অসুস্থ পশুর মাংস ধ্বংস: কসাইখানা সিলগালা করল ভ্রাম্যমাণ আদালত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অসুস্থ পশু জবাই এবং অস্বাস্থ্যকর মাংস বিক্রি বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি কসাইখানা থেকে উদ্ধারকৃত অসুস্থ পশুর মাংস জনসম্মুখে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট কসাইখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে গোয়ালন্দ উপজেলার হামিদ মৃধা হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। গোপন সংবাদের ভিত্তিতে কসাইখানায় তল্লাশি চালিয়ে অসুস্থ পশুর সন্ধান পায় প্রশাসন।

 অভিযান চলাকালে পশু হাসপাতালের বিশেষজ্ঞরা (ভেটেরিনারিয়ান) উদ্ধারকৃত মাংস পরীক্ষা করে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও ভক্ষণ অযোগ্য বলে ঘোষণা করেন। পরবর্তীতে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ১৭ ও ১৮ ধারা অনুযায়ী উক্ত মাংস জনসম্মুখে কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট অপরাধী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কসাইখানাটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের কঠোর মনিটরিং ও ভ্রাম্যমাণ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে জনস্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।”

অভিযানের সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ক্রেতা ও সাধারণ জনগণ।

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

জ্বালানি সংকটে খুলনাঞ্চলের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: লোডশেডিংয়ে জনজীবন ও শিল্পখাত বিপর্যস্ত

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে বর্তমানে ফার্নেস অয়েল ও এলএনজি সংকটের কারণে খুলনা ৩৩০

পদ্মায় ধরা বিশাল কাতল, বিক্রি প্রায় অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে

স্কুল ছুটির পর বাথরুমে তালাবদ্ধ শিশু: এক ঘণ্টা পর চিৎকার শুনে উদ্ধার

মেহেরপুর শহরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর বাথরুমের ভেতর এক শিশু শিক্ষার্থীকে তালাবদ্ধ অবস্থায় রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে

You cannot copy content of this page