কালুখালী টাইমস

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় ডিসেম্বর/২০২৫ মাসের উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. এবাদত হোসেন, পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম জাহাঙ্গীর, পাংশা সরকারি কলেজ অধ্যক্ষের প্রতিনিধি এ,কে,এম মনোয়ারুল ইসলাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. সুলতান মাহমুদ
প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদ আহমেদ, আইন-শৃঙ্খলা কমিটির সদস্যউপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ,বি,এম ওয়াহিদুজ্জামান, পাংশা সিদ্দিকীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহীম, রাজবাড়ী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি মো. হাবিবুর রহমান (ভিপি রাজা), পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক এম,এ জিন্নাহ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে আজাদ,
ইউনিয়নের চেয়ারম্যানগণ ও ছাত্র প্রতিনিধি ইমরান খানসহ আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে উপজেলা আইন-শৃঙ্খলা সভার বিগত এক মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সভায় ইউএনও রিফাতুল হক বলেন, পাংশা উপজেলার অপরাধ দমন ও প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, পরিবেশ দূষণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অপ্রয়োজনীয় পরীক্ষার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন।

সভা শেষে ইউএনও উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পাংশাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।”

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও