কালুখালী টাইমস

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল ওহাব প্রামানিক। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পাংশা পৌর শহরের কলেজ মোড় এলাকা থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেলের বহরটি বাহাদুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাহাদুরপুর ইউনিয়ন […]

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এবারের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার—এই চারটি প্রধান ইভেন্ট […]

পাংশায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) পাংশা থানা পুলিশের পৃথক অভিযানে ৪ জন জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি এবং ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিরা হলেন, উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের আফজাল […]

পাংশায় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত জামিন বিশ্বাস ও জজ আলী বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ও স্থানীয় সম্প্রীতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিএমডি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় সুধী সমাজের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম […]

পাংশায় বসতবাড়িতে অনুমোদনহীন ফ্লেভার ড্রিংকস ‘রোব’ তৈরির অভিযোগ

রাজবাড়ীর পাংশায় বসতবাড়িতে অনুমোদনহীনভাবে ফ্লেভার ড্রিংকস রোব ও ড্রিংকো জাতীয় পানীয় তৈরি ও বাজারজাত করার অভিযোগ উঠেছে। উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের একটি বাড়িতে দোচালা টিনের ঘরে একটি মেশিনের মাধ্যমে এসব পানীয় তৈরি করা হচ্ছে। শিশু-কিশোরদের মধ্যে এসব পানীয়ের ব্যাপক চাহিদা থাকায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সরেজমিনে […]

পাংশা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির আগস্ট/২০২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল হক। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম, কিশোর অপরাধ, বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা, যানজট নিরসনসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি […]

পাংশায় জাতীয় মৎস্য পক্ষ’র উদ্বোধন ও আলোচনা সভা

“রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে মৎস্য পক্ষ (১৬–৩০ আগস্ট) উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. রিফাতুল […]

পাংশার দক্ষিণাঞ্চলে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কসবামাজাইল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সরিষা, কসবামাজাইল, পাট্টা ও কলিমহর ইউনিয়নের বাসিন্দাদের উদ্যোগে সরিষা ইউনিয়নের বাগলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নিয়ে দ্রুত পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য […]

পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নানের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১১টা ৩০ মিনিটে পাংশা উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধানগণের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা […]

রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী শরিফের নেতৃত্বে পাংশায় মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিকে ঘিরে মাঠ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। পিছিয়ে নেই রাজবাড়ী জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও। পদ প্রত্যাশীরা নিয়মিত প্রচার-প্রচারণা ও মিছিল করে যাচ্ছেন।   মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় পাংশা পৌর শহরে রাজবাড়ী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ মো. শরিফুল ইসলাম শরিফের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত […]