
আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাংশায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে হাজারো ফুটবলপ্রেমী অংশগ্রহণ ও উপস্থিত হয়ে খেলা উপভোগ করেছেন। পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও খেলা আয়োজক কমিটির সদস্য শহীদুল ইসলাম মারুফ বলেন, “পাংশায় এই ফুটবল খেলা ইতিহাস হয়ে থাকবে।”
খেলা শুরুর আগে বক্তব্যে উপস্থিত ছিলেন জাতীয় আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ও ফুটবল প্রমোটার ব্যারিস্টার সুমন। তিনি বলেন, “পাংশাবাসীর আতিথ্য দেখে আমি অভিভূত। মাঠে ফুটবলপ্রেমীদের এত বিশাল ঢল দেখে অবাক হয়েছি। দেশপ্রেমের এই উৎসব মাদক থেকে দূরে থাকার একটি অনন্য পথ।”
প্রীতি ফুটবল ম্যাচে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচে অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও ক্রীড়ার মাধ্যমে মাদক মুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page