কালুখালী টাইমস

রাজবাড়ীতে পুলিশের উপপরিদর্শকের বাড়িতে মধ্যরাতে ডাকাতি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

ডাকাতির সময় বাড়িতে ছিলেন উপপরিদর্শক রামপ্রসাদ সরকারের বাবা ও মা। ডাকাতরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

রামপ্রসাদ সরকারের মা মিনা রানী সরকার জানান, “রাত আনুমানিক ১টার দিকে ১০-১২ জন মুখোশধারী ডাকাত দরজা ভেঙে আমাদের বাড়িতে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ভয় দেখিয়ে সব কিছু লুট করে নিয়ে যায়। চিৎকার করলে আমাদের মারার হুমকি দেয়।”

তিনি আরও জানান, ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী এগিয়ে এলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে রাতেই বালিয়াকান্দি থানার একটি পুলিশ দল ঘটনাস্থলে যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, “ডাকাতির খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

স্থানীয়দের মতে, এলাকায় এমন ঘটনা বিরল এবং এতে তারা ভীত ও শঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত ও অভিযুক্তদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ