
খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারে (ASTC) প্রশিক্ষণ চলাকালীন সময়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মৃত্যুবরণ করেছেন। বুধবার (৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালবেলা সেকশন লিডার কোর্স (SLC)-এর শারীরিক প্রশিক্ষণ (পিটি) চলাকালীন সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মোতালেব হোসেন। প্রশিক্ষণ বন্ধ করে তাকে দ্রুত খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই মোতালেব হোসেন টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বর্তমানে ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত ছিলেন এবং ছয় সপ্তাহ মেয়াদি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানান,
“মোতালেব হোসেন প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। পিটিতে অংশ নেয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত