
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অস্ত্রের ম্যাগাজিন বহনের বিষয়টি ভুল ছিল বলেও আবারও স্বীকার করেন তিনি।
আজ বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনের সব নিয়ম অনুসরণ করেই অস্ত্রের লাইসেন্স ইস্যু হয়েছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত ও যাচাই করেই অনুমোদন দেওয়া হয়েছে। তবে ম্যাগাজিন বহন নিয়ে যা হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও ভুল সিদ্ধান্ত ছিল।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত