
বাংলাদেশ জাতীয় দলের হতাশাজনক পারফরম্যান্সের মাঝেও সাকিব আল হাসান যেন আলোর প্রদীপ!
সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ব্যাট-বল হাতে জ্বলে উঠলেন সাকিব। তার দল দুবাই ক্যাপিটালস ২২ রানে জয় পায়।
ম্যাচে সাকিব ব্যাট হাতে খেলেন ৩৭ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস এবং বল হাতে মাত্র ১৩ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট। অলরাউন্ড এই পারফরম্যান্সে তিনি ম্যাচের নায়ক।
ম্যাচ শেষে সাকিব জানান, “লাস্ট মিনিটে ডাক পেয়েছি, তবে দলের অংশ হতে পেরে দারুণ গর্বিত। ২০০৭ সাল থেকে ক্যারিবিয়ান কন্ডিশনে খেলছি, এটা আমার সেকেন্ড হোমের মতো। এমন পারফরম্যান্স আত্মবিশ্বাস জোগায়।”
প্রথম ম্যাচে সাফল্যে উজ্জীবিত দুবাই ক্যাপিটালস এখন আশাবাদী আরও ভালো কিছু করার।





