কালুখালী টাইমস

৫ কোটি টাকার চাঁদা দাবিতে যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে বাস চলাচল বন্ধ

৫ কোটি টাকা চাঁদা দাবি ও বাস ভাঙচুরের অভিযোগে শরীয়তপুর-ঢাকা যাত্রাবাড়ী রুটে চলাচলকারী শরীয়তপুর সুপার সার্ভিসের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বাস মালিকদের অভিযোগ, যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিম এই চাঁদা দাবি করেন। দাবিপূরণ না করায় তার অনুসারীরা ২৫টি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করেছে।

শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, পদ্মা সেতু চালুর পর প্রতিদিন প্রায় ৩০ হাজার যাত্রী যাত্রাবাড়ী-শরীয়তপুর রুটে যাতায়াত করেন। কিন্তু বর্তমানে আতঙ্কে পরিবহন বন্ধ রয়েছে।

অভিযোগ অস্বীকার করে ফাহিম বলেন, “আমি কারও কাছ থেকে ৫ কোটি টাকা চাইনি। যদি প্রমাণ হয়, আমি সাজা মাথা পেতে নেব।”

এ ঘটনায় পুলিশ বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত চলছে এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা দ্রুত বাস চলাচল স্বাভাবিক ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ