Skip to main content

কালুখালী টাইমস

পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ১

রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় অবস্থিত এ কে বিল্ডার্স-এ ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে ৫ কোটি টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী হামলা ও গুলি চালায়।

হামলায় শরিফুল ইসলাম নামে এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অন্তত ৩০-৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ভাঙচুর ও গুলি চালায়।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলীর ছেলে আমিমুল এহসান জানান, জামিল নামের এক ব্যক্তি চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় এটি দ্বিতীয় দফার হামলা। আগেও তারা ভাঙচুর, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়েছে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনো মামলা হয়নি, তবে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।”

চাঁদাবাজির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী ও স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর