কালুখালী টাইমস

সারা দেশে চিরুনি অভিযানের ঘোষণা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান সরকারের

অপরাধ দমনে দেশজুড়ে চিরুনি অভিযান শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
রবিবার (১৩ জুলাই) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

🗣️ তিনি বলেন,

“পরিস্থিতি বিবেচনায় সরকার এখন থেকেই চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে চিরুনি অভিযান শুরু করবে।”

খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়ে তিনি বলেন,

“জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম সরকার কঠোরভাবে দমন করবে।”

🔍 বৈঠকের প্রধান আলোচ্য ছিল ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা, যেটিকে “সভ্য সমাজে মেনে নেওয়ার মতো নয়” বলে মন্তব্য করেছেন উপদেষ্টা।

📌 আলোচনায় আরও যেসব বিষয় এসেছে:

  • দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি

  • চোরাচালান ও সন্ত্রাস দমন

  • সংঘবদ্ধ চক্র ও উস্কানিমূলক সাইবার প্রচারণা

  • নারী ও শিশু নির্যাতনের সামাজিক প্রতিরোধ

  • মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার

  • গার্মেন্টস শিল্প এলাকায় নিরাপত্তা

  • আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা

🛡️ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এখন আরও সক্রিয় এবং অপরাধীদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও