
নির্বাচন কমিশনের (ইসি) প্রাথমিক যাচাই-বাছাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ নিবন্ধনের জন্য আবেদন করা ১৪৪টি নতুন রাজনৈতিক দল-ই ফেল করেছে।
📌 ইসি জানায়, এই দলগুলোর আবেদনপত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি রয়েছে।
➡️ প্রথম ধাপে ৬২টি দলকে চিঠি পাঠানো হয়েছে ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে।
➡️ বাকি ৮২টি দলকে চিঠি পাঠানো হবে দ্বিতীয় ধাপে।
🗓️ সংশ্লিষ্ট দলগুলোকে ১৫ দিনের মধ্যে ঘাটতি পূরণে সময় দেওয়া হয়েছে। সময়মতো ঘাটতি পূরণ না করলে আবেদন বাতিল হতে পারে বলে জানায় কমিশন।
🔙 প্রসঙ্গত, গত ২০ এপ্রিল পর্যন্ত নিবন্ধনের জন্য আগ্রহী দলগুলোর কাছে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় ইসি। পরে সময় বাড়িয়ে ২২ জুন পর্যন্ত করা হয়, এবং এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল আবেদন করে।
📊 বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page