
বলিউডের ইতিহাসে অন্যতম আবেগঘন ও সুপারহিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’—যেখানে সালমান খানের কোমল হৃদয়ের এক ভিন্নরূপ দর্শক মন জয় করেছিল। সেই সিনেমার সিক্যুয়াল আসছে প্রায় ১০ বছর পর!
🎥 সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা কবীর খান নিজেই জানিয়েছেন, ‘বজরঙ্গি ভাইজান ২’ নিয়ে তার পরিকল্পনার কথা। তিনি বলেন:
“আমি সালমানের সঙ্গে আবারও কাজ করতে চাই। তবে শুধুই একটা সিক্যুয়েল বানানোর জন্য বানাতে চাই না। যদি গল্প যথাযথ না হয়, তাহলে আমি করব না।”
📌 পরিচালক আরও জানান, সিক্যুয়েলে সালমান খান থাকতে পারেন—তবে তার কাছে নায়কের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ গল্প।
“খবরে থাকার জন্য নায়ক নয়, আমি চাই সিনেমার গল্পই হয়ে উঠুক আসল নায়ক।”
এখন অপেক্ষা সঠিক গল্পের খোঁজে। যদি সেটি মিলে যায়, তাহলে ঘোষণা আসবে ‘বজরঙ্গি ভাইজান ২’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page