
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা জামায়াত নেতা আনিছুর রহমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি ছিলেন।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অভিযোগ ওঠে, তিনি ভুয়া স্কুল খুলে ২১টি পরিবারকে নিঃস্ব করেন এবং এক ব্যবসায়ীর কাছে মামলা থেকে অব্যাহতির নামে ৫০ হাজার টাকা দাবি করেন। বিষয়টি সংগঠনের দায়িত্বশীলদের নজরে এলে, নীতি ও আদর্শ পরিপন্থি কাজ করার অভিযোগে আজ দুপুরে তাকে বহিষ্কার করা হয়।
রাজিবপুর উপজেলা জামায়াত সেক্রেটারি মো. আজিজুর রহমান জানান, সংগঠনের নিয়ম ভাঙায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page