বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপি'র কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এই দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি জামাল খান ও সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্যসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২১ জুলাই রাজধানীর উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় অনেকে হতাহত হন।
আইএসপিআর জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা মঙ্গলবার দুপুর পর্যন্ত ৩১ জন দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ১৬৫ জন।
মিলাদ ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়। এছাড়া, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সুস্থতার জন্যও দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page