কালুখালী টাইমস

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে কালুখালীতে শোক র‍্যালী ও মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের ফাঁসি, সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবীতে রাজবাড়ীর কালুখালীতে শোকর‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় কালুখালী প্রেসক্লাব সংলগ্ন কালুখালী প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ আবু সাঈদ মোল্লা নিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন কালুখালী প্রেসক্লাবের সদস্য মোখলেছুর রহমান, দৈনিক যায়যায়দিন পত্রিকার পাংশা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, দৈনিক কালবেলা পত্রিকার পাংশা প্রতিনিধি শামীম হোসেন, আইনবার্তার রাজবাড়ী প্রতিনিধি আদম আলী, দৈনিক আমার সংবাদ এর কালুখালী প্রতিনিধি রাকিবুল ইসলাম, দৈনিক সকালের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সমীর কান্তি বিশ্বাস, কালুখালী টাইমসের পরিচালক রাশেদুল হক রুমি, দৈনিক নাগরিক কন্ঠের রাজবাড়ী প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক আরশীনগর পত্রিকার কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, কালুখালী টুডের পরিচালক বোরহান উদ্দিন বিপ্লব, আমাদের মাতৃভূমির কালুখালী প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এছাড়াও দৈনিক রাজবাড়ী কন্ঠের পাংশা প্রতিনিধি এসকে পাল সমীর, দৈনিক জনকন্ঠের পাংশা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক চিত্রের পাংশা প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক কালবেলার কালুখালী প্রতিনিধি হামজা শেখ, দৈনিক জনতার আদালতের বালিয়াকান্দি প্রতিনিধি ইমদাদুল হক রানা, কালুখালী প্রতিনিধি আশিক হাসান, সময়ের আলোর প্রতিনিধি সেলিম মাহমুদ, দৈনিক বায়ান্নর জেলা প্রতিনিধি আমিরুল হক, দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি ওয়াজেদ আলী, দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক সীমান্ত বিশ্বাস, বাংলাদেশ সমাচারের পাংশা প্রতিনিধি জসিম উদ্দিন, মুসলিম টাইমস এর কালুখালী প্রতিনিধী এনামুল মন্ডল, কালুখালী টাইমসের বোরহান উদ্দিন খান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যার সাথে জড়িত সকলকে দ্রæত সময়ের মধ্যে বিচারের দাবি জানান এছাড়াও বর্তমান সরকারের নিকট সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান।

মানবন্ধন শেষে কালুখালী প্রেসক্লাবের সামনে থেকে একটি শোক র‌্যালী বের হয়। র‌্যালীটি স্টেশন বাজারের আশপাশ রাস্তা পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

You cannot copy content of this page