কালুখালী টাইমস

কালুখালীতে নানা আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা র‍্যালি ও দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

১৮ আগষ্ট (সোমবার) সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহেরর উদ্বোধন করেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

পরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক পদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, মৎস্য চাষী সোহেল রানা, মৎস্য মৎস্যজীবী আলাউদ্দিন বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।এসময় উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরকার রওশন-আরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও