কালুখালী টাইমস

কালুখালী জংশনে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন

রাজবাড়ী প্রতিনিধি: অবশেষে দীর্ঘদিনের দাবির পর রাজবাড়ীর কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ৭৯৫/৭৯৬ নম্বর আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কালুখালী জংশন স্টেশনে প্রাথমিকভাবে ২ (দুই) মিনিটের জন্য যাত্রাবিরতি করবে। এই সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, রাজবাড়ীর কালুখালী উপজেলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বেনাপোল এক্সপ্রেসের কালুখালী স্টেশনে যাত্রাবিরতি। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মতামত প্রদান করলে মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এ সিদ্ধান্তে রাজবাড়ীসহ আশপাশ এলাকার যাত্রীদের যোগাযোগ আরও সহজ হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও