আদম আলী রাজবাড়ী প্রতিনিধিঃ
আজ ২১/০৮/২৫ তারিখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদর ও আশপাশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ২০০০ (দুই হাজার) টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
মোবাইল কোটটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। তিনি দোকানদার ও সাধারন মানুষকে সচেতন করেন। মোবাইল কোর্ট পরিচালনায় বালিয়াকান্দি থানা পুলিশের একটি টিম সহযোগীতা করে
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page