
“আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে পারিনি। আমার কোথাও না কোথাও বড় ঘাটতি আছে। এই ঘাটতি আর কাটিয়ে ওঠা হলো না। দুঃখই হোক আমার জীবনের শেষ সঙ্গী। আর পৃথিবীর সকল প্রাণী সুখী হোক।”
এভাবেই নিজের শেষ লেখায় অনেক প্রশ্ন ও আক্ষেপ রেখে গেছেন সিনিয়র সাংবাদিক বিভুরঞ্জন সরকার। একদিন নিখোঁজ থাকার পর শুক্রবার মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে তার মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার তিনি ‘খোলা চিঠি’ শিরোনামে একটি লেখা স্থানীয় এক গণমাধ্যমে পাঠান এবং ফুটনোটে উল্লেখ করেন, “জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন।”
পরিবার জানায়, সেদিন সকালে অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়েছিলেন বিভুরঞ্জন। রাতে আর ফিরে না আসায় পরিবার রমনা থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন নদীতে মিলল তার নিথর দেহ।
সাংবাদিক মহলসহ নানান মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে তার মৃত্যুতে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page