
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, সরকার তাকে নির্বাচন নিয়ে কোনো চাপ দেয়নি। চাপ দিলে তিনি পদত্যাগ করবেন, চেয়ারে থাকবেন না।
শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সিইসি আরও বলেন—
সংবিধানের বাইরে গিয়ে আনুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়।
আগামী ফেব্রুয়ারির রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
ভোটার তালিকা হালনাগাদ শেষ, সীমানা নির্ধারণের খসড়া প্রকাশিত, রবিবার থেকে শুনানি শুরু হবে।
ভোটকেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে, দখল করলে পুরো ভোট বাতিল করা হবে।
সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিগত নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের দায়িত্বে রাখা হবে না। আর বর্তমানে আওয়ামী লীগ বিচারাধীন থাকায় তারা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত