Skip to main content

কালুখালী টাইমস

পাংশায় অনুমোদন ছাড়াই ভেজাল তেল বাজারজাত করছে থ্রি স্টার অয়েল মিল

রাজবাড়ীর পাংশা উপজেলার পুরাতন বাজার (দর্গাতলা) এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল তেল বোতলজাত করছে ‘থ্রি স্টার অয়েল মিল’ নামে একটি প্রতিষ্ঠান। সরকারি কোনো অনুমোদন ছাড়াই বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোড়ক নকল করে এই তেল বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন দুলাল নামের এক ব্যক্তি তার নিজ বাড়িতেই অনুমোদনবিহীনভাবে নারিকেল ও সরিষার তেল প্রস্তুত ও বোতলজাত করছেন। পরে সেই বোতলে জনপ্রিয় ব্র্যান্ডের নকল মোড়ক লাগিয়ে তিনি বাজারে বিক্রি করছেন।

অনেক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এই ভেজাল তেল খাওয়ার ফলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। অথচ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দুলাল। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গেলে দেলোয়ার হোসেন দুলালকে পাওয়া যায়নি। সাংবাদিক পরিচয় দিলে বাড়ির অন্য সদস্যরা তোপের মুখে ফেলেন এবং ভেজাল তেল বোতলজাত করা ঘরটি তালাবদ্ধ করে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আবু দারদা বলেন, “বিষয়টি আমি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছি। যত দ্রুত সম্ভব তারা ব্যবস্থা গ্রহণ করবেন।”

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর