Skip to main content

কালুখালী টাইমস

মাজবাড়ীতে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা।

আদম আলী রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৩,৪,৫ নং ওর্য়াড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।

কেএম নঈমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
রাজবাড়ী ২ আসনের বিএনপি দল থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূনরায় ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী খন্দকার ছদরুল আমিন হাবিব, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খাঁন, রাজবাড়ী ২ আসনের মনোনয়ন প্রত্যাশী মুজাহিদুল ইসলাম, বিএনপি নেতা কেএম আইনুল হাবিব, মুক্তিযোদ্ধ খন্দকার শফিকুল ইসলাম,কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুরুজ আলী মুন্সী, নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু।

 

এছাড়া বক্তব্য রাখেন মাজবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা মোস্তফা কামাল সহ কালুখালী, বালিয়াকান্দি ও পাংশার বিএনপি ও অঙ্গ সংগঠের নেতা কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য খন্দকার ছদরুল আমিন হাবিব বলেন আমরা জিয়ার সৈনিক, বেগম খালেদা জিয়া ও তারন্যের অহংকার তারেক রহমানের সৈনিক। আমাদের প্রতিক ধানের শীষ। দলকে সংঘটিত করতে আমরা কাজ করে যাচ্ছি। দল যাকে রাজবাড়ী ২ আসনে মনোনয়ন দিবে আমরা তার জন্য কাজ করবো। আমাদের মধ্যে কোন গ্রুপিং নেই। সকল বিএনপি নেতা কর্মীদের নিয়ে ধানের শীষের জন্য কাজ করে যাবো।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর