কালুখালী টাইমস

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ ১২ রবিউল আউয়াল, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের দিন। মুসলিম উম্মাহর কাছে দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) নামে পরিচিত।

৫৭০ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্ম নিয়ে মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন বিশ্বনবী। তিনি ছিলেন সাম্য, ন্যায়বিচার, সহনশীলতা ও মানবতার মহান শিক্ষার দিশারী।

এই দিনে বিশ্ব মুসলিম উম্মাহ মহানবী (সা.)-এর জীবনাদর্শ স্মরণ করে মিলাদ, দোয়া মাহফিল ও নানা কর্মসূচি পালন করে থাকে। বাংলাদেশেও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এবং বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মহানবী (সা.)-এর শিক্ষা আজও মানবতার জন্য আলোকবর্তিকা—
🔹 ন্যায়বিচার সবার মৌলিক অধিকার
🔹 দয়া, ক্ষমাশীলতা ও সহনশীলতা
🔹 নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা
🔹 সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান

আমরা সবাই যেন রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শকে নিজেদের জীবনে ধারণ করি—এই কামনা করি। 🤲

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর