কালুখালী টাইমস

রাজবাড়ীতে জমি বিক্রির পর মাকে উচ্ছেদ: আদালতে মামলা

রাজবাড়ী জেলার পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও তার স্ত্রী শারমিন সুলতানা মুন্নির বিরুদ্ধে মায়ের জমি প্রতারণার মাধ্যমে নিজের নামে করে বিক্রি ও নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মা ফিরোজা খোন্দকার অভিযোগ করেন, তার নামে থাকা প্রায় ৪৩.৫০ শতাংশ জমি ছেলে প্রতারণার মাধ্যমে নিজের নামে লিখিয়ে নিয়ে বিক্রির চেষ্টা করেন। কয়েক দফায় বায়না বাবদ টাকা নেওয়ার পর সর্বশেষ প্রায় ১০ কোটি টাকার বাড়ি দেড় কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ফিরোজা খোন্দকার বলেন,
👉 “এ জমি আমার। প্রতারণা করে জমির দলিল করেছে। আদালতে মামলা করেছি। জেনে বুঝে কেউ যদি এই জমি কেনে, সে ঠকবে এবং কখনো জমি পাবে না।”

অভিযোগে আরও জানা যায়, ছেলে ও পুত্রবধূ তাকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি বসতবাড়ির ঘর ভেঙে বিক্রিও করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় ভাঙ্গারী ব্যবসায়ী আবু সায়েম জানান, সাগরের স্ত্রী মুন্নি তার কাছে সাড়ে তিন লাখ টাকায় পাঁচটি ঘর বিক্রি করেছেন। এছাড়া জমিটি সবুজ সরদার নামে একজনের কাছে বিক্রি হয়েছে বলেও শোনা গেছে।

ফিরোজা খোন্দকারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন,
👉 “আদালতে মামলা চলমান অবস্থায় এই জমি বিক্রি বেআইনি। আমরা ন্যায়বিচারের প্রত্যাশা করছি।”

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছে। আদালতের নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

📅 মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর

আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় ৯টার দিকে

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ