
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগের রাতে বড় ধরনের বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচনের আগের রাত বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে বসে থাকতে দেখা গেছে ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিবকে।
মুহিব বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) সাবেক শিক্ষার্থী।
তার ওই সময়ের একটি ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ মো. ফয়সাল বলেন:
“সে একজন অছাত্র। এত রাতে তার নির্বাচন কমিশনে যাওয়ার কোনো কারণ নেই। আমরা এটাকে দুরভিসন্ধিমূলক মনে করছি। এর তীব্র প্রতিবাদ জানাই এবং কমিশনের যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।”
অভিযোগ অস্বীকার করে মুহিব বলেন:
“বিশ্ববিদ্যালয় প্রশাসন সাবেকদের ক্যাম্পাসে না থাকার নির্দেশ দিলেও, বাস্তবে ছাত্রদল, যুবদলসহ অনেকে অবস্থান করছে। প্রতিটি প্যানেলের জন্য নির্দিষ্টসংখ্যক পর্যবেক্ষক কার্ড দেওয়ার বিষয়ে আলোচনা করতেই আমি কমিশনে গিয়েছিলাম।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page