
সরকারি হাসপাতালগুলোতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অবাধ বিচরণে নিয়ন্ত্রণ আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে সপ্তাহে মাত্র দুই দিন (সোমবার ও বৃহস্পতিবার) চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন প্রতিনিধিরা। সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত (২.৩০ মিনিট)।
নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে—
নির্ধারিত সময় ছাড়া হাসপাতাল প্রাঙ্গণে কোনো প্রতিনিধি থাকতে পারবেন না।
সাক্ষাতের সময় অবশ্যই পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে।
কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।
চিকিৎসকদের ওপর অপ্রয়োজনীয় ওষুধ প্রেসক্রাইব করার চাপ সৃষ্টি করা যাবে না।
সরকারি হাসপাতালে বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের প্যাড ব্যবহার করা নিষিদ্ধ।
হাসপাতালে থাকা ওষুধ বা পরীক্ষার পরিবর্তে বাইরে থেকে আনতে বলা যাবে না।
সরকারি প্রতিষ্ঠানে কোনো বেসরকারি ওষুধ কোম্পানির সিল বা ওষুধের তালিকা রাখা যাবে না।
দীর্ঘদিন ধরেই ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড়ে রোগীদের ভোগান্তি ও কর্মপরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগ উঠছিল। নতুন নির্দেশনার মাধ্যমে সেই সমস্যা কমবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page