রাজবাড়ীর কালুখালীতে দুই লক্ষ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
আদম আলী রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীর কালুখালীতে ২ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করেছে কালুখালী উপজেলা মৎস্য দপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মৃগী ইউনিয়নের ঠাকুরবিলে কালুখালী উপজেলা মৎস্য দপ্তর অভিযান চালিয়ে ৫০ টি চায়না দুয়ারি জাল জব্দ করে।
পরে সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করে।
এসময় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক, এস আই জিয়াউল ও মৎস্য অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার আবু বকর সিদ্দিক বলেন দেশী মাছ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page