Skip to main content

কালুখালী টাইমস

বিশ্ব যুব উৎসব ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কালুখালীর কৃতি সন্তান রাশেদুল হক রুমি

ডায়ানা হোস্ট লিমিটেডের (Diana Host Ltd.) COO হিসেবে অর্জন করলেন গৌরব

রাজবাড়ী: রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গর্ব, তরুণ আইটি উদ্যোক্তা এবং দেশের শীর্ষস্থানীয় ওয়েব হোস্টিং ও ক্লাউড অবকাঠামো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডায়ানা হোস্ট লিমিটেডের (Diana Host Ltd.) প্রধান পরিচালন কর্মকর্তা (COO) রাশেদুল হক রুমি, আসন্ন বিশ্ব যুব উৎসব (World Youth Festival – WYF) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সম্মান অর্জন করেছেন।

এ বছর তিনি তথ্যপ্রযুক্তি (আইটি) ক্যাটেগরিতে নির্বাচিত হয়েছেন যা দেশের প্রযুক্তি খাত এবং ডায়ানা হোস্ট লিমিটেডের জন্যও এক গৌরবময় অর্জন।

রাশিয়ায় অনুষ্ঠিত হবে মহাযুব উৎসব

২০২৫ সালের ১৭ থেকে ২১ সেপ্টেম্বর রাশিয়ার নিঝনি নভগোরোদ (Nizhny Novgorod) শহরে অনুষ্ঠিত হবে এই মহাযুব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবক, উদ্যোক্তা, শিক্ষাবিদ ও নেতৃবৃন্দ এই উৎসবে একত্রিত হয়ে তথ্যপ্রযুক্তি, শিক্ষা, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রম নিয়ে মতবিনিময় করবেন।

এই সম্মেলন তরুণদের জন্য বৈশ্বিক মঞ্চে নিজেদের দক্ষতা তুলে ধরার এক অনন্য সুযোগ সৃষ্টি করে।

ডায়ানা হোস্টের নেতৃত্বে নতুন প্রজন্মের প্রযুক্তি উদ্ভাবন

রাশেদুল হক রুমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করছেন। তিনি ডায়ানা হোস্ট লিমিটেডের নেতৃত্বে থেকে তরুণদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি সমাধান তৈরি করছেন এবং দেশের ডিজিটাল অবকাঠামো খাতকে আরও শক্তিশালী করছেন।

তাঁর নেতৃত্বে ইতিমধ্যেই BD Courier, Fraud Blocker, OrderPulse সহ একাধিক আন্তর্জাতিক মানের ডিজিটাল প্রোডাক্ট তৈরি হয়েছে, যা স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা সহজ ও দ্রুত করতে সহায়তা করছে।

বাংলাদেশের সুনাম বিশ্বমঞ্চে পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ

এই বিশ্বমঞ্চে অংশগ্রহণ প্রসঙ্গে রাশেদুল হক রুমি বলেন 

“বাংলাদেশের তরুণরা বিশ্বমানের কাজ করতে পারে — সেটি প্রমাণ করাই আমার লক্ষ্য। আমি চাই, আমাদের দেশের আইটি খাতের সম্ভাবনা যেন বৈশ্বিক অঙ্গনে আরও দৃশ্যমান হয়। ডায়ানা হোস্টের এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো বাংলাদেশের।”

তিনি বিশ্বাস করেন, এই উৎসব থেকে প্রাপ্ত অভিজ্ঞতা দেশের তরুণ সমাজের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে এবং ভবিষ্যৎ উদ্যোক্তাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্ত হওয়ার পথ সহজ করবে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর