আশিক হাসান সীমান্ত রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রবীন্দ্রনাথ দেবনাথ (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতিমোহন গ্রামের বাসিন্দা।সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেল সড়কের বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের কাছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃদ্ধ রবীন্দ্রনাথ দেবনাথ রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন।
ট্রেন আসতে দেখে লোকজন তাঁকে বারবার সরে যেতে বললেও তিনি না সরে সেখানেই দাঁড়িয়ে থাকেন। লোকজন তাঁকে সরিয়ে দিলেও ট্রেন এলে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কাটা পড়ে মারা যান।
নিহতের ছেলে রতন দেবনাথ বলেন, সকালে বাড়ি থেকে রাগ করে বের হন বাবা। পরে খবর পাই ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মারা গেছেন।রাজবাড়ী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, রাজশাহীগামী টুঙ্গিপাড়া ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page