
উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই দেশের চারটি সমুদ্রবন্দর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা নেই। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সংকেত নামিয়ে নিতে বলা হয়েছে।
তবে অন্যদিকে, দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত