Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময় সভা

জাকির হোসেন পাটোয়ারী, বালিয়াকান্দি ( রাজবাড়ী) প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারন অর রশিদ হারুন।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি বালিয়াকান্দি জেলা পরিষদ অডিটোরিয়াম বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলায় কর্মরতন সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ। জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল মিয়া, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জাফর আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন আশিক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাজমুল ইসলাম শেখ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হারুন অর রশিদ বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। আর আপনারা সেই দর্পণের পারদ। আপনারা সকল ধরনের সংবাদ পরিবেশন করবেন। আমি যদি অন্যায় করি তাহলে সেই সংবাদও পরিবেশন করবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের পুর্ণ নিরাপত্তা দেওয়া হবে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর