কালুখালী টাইমস

দক্ষিণ আফ্রিকাকে স্তম্ভিত করে নামিবিয়ার ইতিহাস

রুদ্ধশ্বাস এক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টি–টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটের রোমাঞ্চকর জয় পেয়েছে নামিবিয়া। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন জানে গ্রিন।

ওয়ান্ডার্স ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ১৩৪ রান তোলে। ব্যাট হাতে সর্বোচ্চ ৩১ রান করেন জেসন স্মিথ। জানে গ্রিনের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই ধাক্কা খায় প্রোটিয়ারা। কুইন্টন ডি কক ফিরে যান প্রথম ওভারেই, আর রিজা হেনড্রিকসও ইনিংস বড় করতে ব্যর্থ হন। শেষদিকে কোয়েটজি (১২) ও ফরটুইন (১৯*) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় সংগ্রহ গড়তে পারেনি অতিথিরা।

রান তাড়ায় নামিবিয়ার শুরুটাও ভালো ছিল না। একের পর এক ব্যাটার আউট হলেও জানে গ্রিনের ৩০* রানের ইনিংস এবং ট্রাম্পেলম্যানের সঙ্গে শেষ জুটি দলকে জয় এনে দেয়। শেষ ওভারে ১১ রান দরকার ছিল নামিবিয়ার—প্রথম বলেই ছয় হাঁকান গ্রিন, আর শেষ বলে জয় নিশ্চিত করেন।

এই জয়ে নামিবিয়া প্রমাণ করল, বড় দলের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস এখন তাদের মধ্যেও প্রবল।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর