কালুখালী টাইমস

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১০৯ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, আফগানিস্তানের বড় জয়

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে মাত্র ১০৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তান ৮১ রানের বড় জয় তুলে নিয়েছে সিরিজের এই ম্যাচে।

এর আগে আফগানিস্তান ব্যাট করতে নেমে ১৯০ রানে অলআউট হয়। বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ দারুণ বোলিং করে ৪ উইকেট নেন, সহায়তা করেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

তবে ব্যাট হাতে বাংলাদেশের কেউই দাঁড়াতে পারেননি। শুরুতেই ফিরে যান তামিম (০) ও সাইফ হাসান (২২)। অধিনায়ক মিরাজ করেন ৪ রান, হৃৃদয় ২৪ রান করলেও সেটি দলের বিপর্যয় সামাল দিতে যথেষ্ট হয়নি।

রাশিদ খান ও আজমাতউল্লাহ ওমরজাই মিলে বাংলাদেশ ব্যাটিং লাইন ধসিয়ে দেন। রাশিদ একাই নেন ৫ উইকেট এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ফলাফল— আফগানিস্তান জয়ী ৮১ রানে। এই হারে বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা এবং ব্যাটিং প্রস্তুতি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও