কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদান কর্মসূচির উদ্বোধন

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে রবিবার (১২ অক্টোবর) সকালে বালিয়াকান্দি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পারমিস সুলতানা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, বালিয়াকান্দি মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, “টাইফয়েড জ্বর একটি মারাত্মক সংক্রামক রোগ, যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। এ টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশু ও কিশোরদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। সবাইকে এ টিকা গ্রহণে সচেতন হতে হবে।”

তিনি আরো বলেন, বালিয়াকান্দি উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন টিকা কার্যক্রম চলবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের মোট ৫৮হাজার ৫শত শিশু ও কিশোরকে এই টাইফয়েড ভ্যাকসিনেশন টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও