

বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ ও বক্তা ড. জাকির নায়েক এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। আগামী নভেম্বর মাসে তিনি অংশ নেবেন এক বিশেষ আয়োজন — “মেগা লেকচার ইভেন্ট”-এ।
ইভেন্টটির আয়োজন করছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটির প্রোপাইটার আলী রাজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ২০ অক্টোবর (সোমবার) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের বিস্তারিত সময়সূচি ও ভেন্যু ঘোষণা করা হবে।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ড. জাকির নায়েকের প্রথম প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে ২৮ বা ২৯ নভেম্বর ঢাকায়। শুধু রাজধানী নয়, দেশের অন্যান্য স্থানেও তার আরও কয়েকটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আলী রাজ আরও বলেন, “এই আয়োজনের কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নেই। এটি সম্পূর্ণ চ্যারিটি ইভেন্ট হিসেবে পরিচালিত হবে।”
দীর্ঘ প্রতীক্ষার পর ড. জাকির নায়েকের এই আগমন বাংলাদেশের মুসলমানদের জন্য এক অনুপ্রেরণাদায়ী ও তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত