কালুখালী টাইমস

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, স্বীকার করলেন মিতুল মারমা নিজেই হংকংয়ের বিপক্ষে হারের পর বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ গোলরক্ষক

হংকংয়ের বিপক্ষে ৩-৪ গোলে হতাশাজনক পরাজয়ের পর বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে গোলরক্ষক মিতুল মারমা তোপের মুখে পড়েছেন সবচেয়ে বেশি। সমর্থকদের অভিযোগ—তার একাধিক ভুলেই ম্যাচ হাতছাড়া হয়েছে।

ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভুল করলেও, গোলরক্ষকের এক মুহূর্তের মনোযোগই হয়তো হার ঠেকাতে পারত। কিন্তু মিতুল ছিলেন নিষ্প্রভ। বিশেষ করে প্রথম ও শেষ গোল দুটো তার প্রতিক্রিয়ার অভাবে এসেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এর পর থেকেই সমর্থকদের মধ্যে দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকোকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে এই নিয়ে তর্ক-বিতর্ক।

একজন সমর্থক মিতুলের ফেসবুক পোস্টে মন্তব্য করেন—

“আমার কাছে, আনিসুর রহমান জিকো ভাইই সেরা।”

চমকপ্রদভাবে, মিতুল নিজেই সেই মন্তব্যের জবাবে লিখেছেন—

“আমিও তাই মনে করি।”

তার এই জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ফুটবলে।

এদিকে সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন,

“গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, মিতুল কিছুটা নার্ভাস ফিল করছিল।”

হংকংয়ের বিপক্ষে এই পরাজয়ে বাংলাদেশ এশিয়ান কাপের বাছাইয়ে কঠিন অবস্থায় পড়ে গেছে। আর সেই সঙ্গে আবারও প্রশ্ন উঠেছে—বাংলাদেশের সেরা গোলরক্ষক আসলে কে?

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার

ঈদের নামাজে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিট

রাজবাড়ীর পাংশায় ঈদগাহ ময়দানে বক্তব্যের সময় মাইক্রোফোন কেরে নেওয়াকে কেন্দ্র করে দফায় দফায় মারপিটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার  (২৮ শে মে)  সকাল ৮ টার দিকে উপজেলার