
রাসায়নিক গুদাম ও পোশাক কারখানায় ছড়ায় আগুন, ফায়ার সার্ভিসের ১২ ইউনিটের অভিযান চলছে
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনটি ছড়িয়েছে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান,
“আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। এ পর্যন্ত নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।”
তিনি আরও জানান, সাততলাবিশিষ্ট পোশাক কারখানার নিচতলায় রাসায়নিকের গুদাম ছিল, যেখানে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার–অক্সাইডের মতো দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয়রাও সহায়তা করছেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page