
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঠেকাতে রাজধানীর শিক্ষা ভবন মোড়ে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ বৃদ্ধি, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে শিক্ষকরা এই কর্মসূচি পালন করছেন।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। শুরুতে দুপুর ১২টায় কর্মসূচি শুরুর ঘোষণা থাকলেও পরে তা পিছিয়ে বিকেল ৪টায় শুরু হয়।
এ সময় দোয়েল চত্বর থেকে মৎস্য ভবন এবং মৎস্য ভবন থেকে দোয়েল চত্বরগামী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের জলকামান ও অতিরিক্ত বাহিনী প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।
শিক্ষকরা জানান,
“আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিকক্ষে ফিরবেন না।”
অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, শিক্ষকরা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন, সেই বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তারা।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page