ষ্ট্যাফ রির্পোটারঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের ইব্রাহিম মিয়ার পুত্র খানজাহান (১৪) কে রাতের আধারে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মারপিট করে গুরুতর আহত হবার অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে আহত কিশোর এর বোন বিথী খাতুন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত ০৭ অক্টোবর রাতে একই গ্রামের ইউসুফ মিয়ার পুত্র হাবিব মিয়া, নুড়ু ভুইয়ার পুত্র শামিম, হামিদ এর পুত্র আমিন, কুরশী গ্রামের রহিম এর পুত্র শিপন সহ অজ্ঞাতরা নিজ বাড়ি থেকে ডেকে মাজবাড়ী ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মাঠের মধ্যে নিয়ে দেশীয় অস্ত্রসহ নিয়ে মারপিট করে।
পরে ভোর রাতে আহত অবস্থায় বাড়ির পাশে এনে ফেলে রেখে যায়।
পরে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এতে তার মুখের চোয়াল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (১৪) অক্টোবর তার বোন বিথী খাতুন জানান, ওরা মাদক ব্যবসা ও চাদাবাজী করে আসছে। আমার ছোট ভাইকে মাদক বিক্রি করতে বলে। আমার ছোট ভাই মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তারা রাতের আধারে ডেকে নিয়ে এভাবে মারপিট করে। আমি থানায় অভিযোগ দায়ের করেছি। প্রশাসনের কাছে সঠিক বিচার চাই
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page