কালুখালী টাইমস

রাজবাড়ী জেলার বিভিন্ন কলেজে এইচএসসি ২০২৫ পরীক্ষার ফল প্রকাশ

রাজবাড়ী, অক্টোবর ২০২৫ — রাজবাড়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ২০২৫ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জেলায় মোট ৩৮টি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, জেলার বিভিন্ন কলেজে মিশ্র ফলাফল পাওয়া গেছে—কিছু প্রতিষ্ঠান ভালো ফল করলেও অনেক প্রতিষ্ঠানের ফল আশানুরূপ হয়নি।

🔹 বালিয়াকান্দি উপজেলা

বালিয়াকান্দি পাইলট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ (EIIN: 113259)
মানবিক বিভাগে ৩ জন উত্তীর্ণ ও ১৩ জন অনুত্তীর্ণ।

জঙ্গল সম্মিলনী আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজ (EIIN: 113271)
ব্যবসায় শিক্ষায় ১ জন উত্তীর্ণ ও ১ অনুত্তীর্ণ; মানবিকে ৯ উত্তীর্ণ ও ১৬ অনুত্তীর্ণ।

মুনসুর আলী কলেজ (EIIN: 113282)
বিজ্ঞান বিভাগে ৫ উত্তীর্ণ, ২ অনুত্তীর্ণ; মানবিকে ৮ উত্তীর্ণ, ৩২ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ১ উত্তীর্ণ, ১ অনুত্তীর্ণ।

জামালপুর কলেজ (EIIN: 113296)
বিজ্ঞান বিভাগে ৬ উত্তীর্ণ, ৮ অনুত্তীর্ণ; মানবিকে ৫৪ উত্তীর্ণ, ১১৬ অনুত্তীর্ণ, জিপিএ-৫ পেয়েছে ১ জন; ব্যবসায় শিক্ষায় ২ উত্তীর্ণ, ৫ অনুত্তীর্ণ।

বালিয়াকান্দি সরকারি কলেজ (EIIN: 113297)
বিজ্ঞান বিভাগে ৪৭ উত্তীর্ণ, ১৫ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৪; মানবিকে ১০০ উত্তীর্ণ, ২৬৬ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৩; ব্যবসায় শিক্ষায় ৫ উত্তীর্ণ, ৫ অনুত্তীর্ণ।

মীর মোশাররফ হোসাইন কলেজ (EIIN: 113298)
বিজ্ঞান বিভাগে ১৪ উত্তীর্ণ, ২ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ২; মানবিকে ৮১ উত্তীর্ণ, ৫৮ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ৮ উত্তীর্ণ।

বহরপুর কলেজ (EIIN: 113299)
বিজ্ঞান বিভাগে ১৬ উত্তীর্ণ, ৫ অনুত্তীর্ণ; মানবিকে ৮৬ উত্তীর্ণ, ৫৮ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ২; ব্যবসায় শিক্ষায় ১৭ উত্তীর্ণ, ৭ অনুত্তীর্ণ।

🔹 পাংশা উপজেলা

পাংশা সরকারি কলেজ (EIIN: 113416)
জেলার অন্যতম ভালো ফল করা প্রতিষ্ঠান। বিজ্ঞান বিভাগে ১১৯ উত্তীর্ণ, ৫১ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১৮; মানবিকে ২৫৫ উত্তীর্ণ, ৪২৭ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৭; ব্যবসায় শিক্ষায় ৪ উত্তীর্ণ, ২৬ অনুত্তীর্ণ।

পাংশা মহিলা কলেজ (EIIN: 113421)
মানবিকে ২১২ উত্তীর্ণ, ৬৯ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১২; বিজ্ঞান বিভাগে ৩২ উত্তীর্ণ, ৪ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৫; ব্যবসায় শিক্ষায় ৮ উত্তীর্ণ, ১ অনুত্তীর্ণ।

আইডিয়াল গার্লস কলেজ (EIIN: 113417)
মানবিকে ১৭ উত্তীর্ণ, ১৫ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১; বিজ্ঞান বিভাগে ৬ উত্তীর্ণ, ৩ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ১ উত্তীর্ণ, ২ অনুত্তীর্ণ।

মাছপাড়া কলেজ (EIIN: 113418)
মানবিকে ২৩ উত্তীর্ণ, ৫৮ অনুত্তীর্ণ; বিজ্ঞান বিভাগে ৫ উত্তীর্ণ, ২ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ৪ উত্তীর্ণ, ৩ অনুত্তীর্ণ।

🔹 কালুখালী উপজেলা

কালুখালী সরকারি কলেজ (EIIN: 113419)
বিজ্ঞান বিভাগে ৩ উত্তীর্ণ, ৫ অনুত্তীর্ণ; মানবিকে ৯১ উত্তীর্ণ, ১৬১ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৪; ব্যবসায় শিক্ষায় ৪ উত্তীর্ণ, ৬ অনুত্তীর্ণ।

কালুখালী মহিলা কলেজ (EIIN: 138731)
মানবিকে ৫ উত্তীর্ণ, ১১ অনুত্তীর্ণ; বিজ্ঞান বিভাগে ১ উত্তীর্ণ, ১ অনুত্তীর্ণ।

🔹 রাজবাড়ী সদর

সরকারি রাজবাড়ী কলেজ (EIIN: 113488)
বিজ্ঞান বিভাগে ২৪৭ উত্তীর্ণ, ৪৭ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ৩০; মানবিকে ২০৬ উত্তীর্ণ, ৫৮ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১৪; ব্যবসায় শিক্ষায় ১৩১ উত্তীর্ণ, ৫২ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ২।

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ (EIIN: 113490)
বিজ্ঞান বিভাগে ৪০ উত্তীর্ণ, ৪৯ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১; মানবিকে ৩৬৮ উত্তীর্ণ, ৫৮৭ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১৩; ব্যবসায় শিক্ষায় ৩২ উত্তীর্ণ, ১৮ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১।

ডঃ আবুল হোসাইন কলেজ (EIIN: 113489)
বিজ্ঞান বিভাগে ২১ উত্তীর্ণ, ১৪ অনুত্তীর্ণ; মানবিকে ৭৩ উত্তীর্ণ, ২৭৮ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ৭ উত্তীর্ণ, ৩৬ অনুত্তীর্ণ।

পণ্ডিত কাজী আবুল হোসাইন কলেজ (EIIN: 138601)
বিজ্ঞান বিভাগে ৫ উত্তীর্ণ; মানবিকে ৩৮ উত্তীর্ণ, ৫০ অনুত্তীর্ণ; ব্যবসায় শিক্ষায় ৯ উত্তীর্ণ, ১ অনুত্তীর্ণ, জিপিএ-৫ = ১।


সর্বমোট বিশ্লেষণে দেখা যায়, রাজবাড়ী জেলার সরকারি রাজবাড়ী কলেজ, পাংশা সরকারি কলেজ ও পাংশা মহিলা কলেজে তুলনামূলকভাবে ভালো ফলাফল অর্জিত হয়েছে। অন্যদিকে বেশ কিছু প্রতিষ্ঠানে অনুত্তীর্ণের সংখ্যা এখনও উদ্বেগজনকভাবে বেশি।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও