
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা । ২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। শিক্ষার্থীরা শুক্রবার (১৭ অক্টোবর) থেকে আবেদন করতে পারবেন এবং এ প্রক্রিয়া চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।
বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।
শিক্ষার্থীদের রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য হবে।
এছাড়া আবেদনকালে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত