কালুখালী টাইমস

খুলনায় দুঃসাহসিক হামলা স্ত্রী-সন্তানের সঙ্গে ঘরে থাকা অবস্থায় যুবককে গুলি

খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকায় আবারও দুঃসাহসিক হামলার ঘটনা ঘটেছে।স্ত্রী-সন্তানের সঙ্গে ঘরে থাকা অবস্থায় যুবককে গুলি । স্ত্রী ও সন্তানের সঙ্গে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন সোহেল শিকদার (৩০)। এমন সময় ৬ দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে ঘরে ঢুকে সোহেলের মাথায় গুলি ছোড়ে। গুলিটি তার চোখের নিচে লাগে।

ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে। পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে, কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় সোহেলকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মিশনবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। তিনি ওই এলাকায় ভাড়া থাকতেন। এর আগেও, গত ৩ আগস্ট একই স্থানে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল, তখনও তিনি আহত হন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সোহেলের বিরুদ্ধে হত্যা, মাদক ও নারী নির্যাতনসহ তিনটি মামলা রয়েছে। সম্প্রতি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হন। মাদক-সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে খুলনা নগরীতে ৪টি খুনের ঘটনা ঘটেছে। মাত্র ১১ দিন আগে (৬ অক্টোবর) একই এলাকায় ইমরান মুন্সি নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)