কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে পুলিশের অভিযানে ১০৪ ভরি রুপার গহনাসহ এক চোর গ্রেপ্তার

জাকির হোসেন পাটোয়ারী বালিয়াকান্দি প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর স্বর্ণের দোকানে রূপা, মোবাইল ফোন চুরি মামলার চোরাই ১০৪ ভরি রূপা ও মোবাইলসহ মোঃ শিমুল হোসেন (২৬) নামে এক পেশাদার চোরকে গ্রেপ্তার করেছে। সে জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের মোঃ লাল চাঁদের ছেলে।
শনিবার ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে মাছের ঘের থেকে রুপার গহনা ও মোবাইল উদ্ধার করে।
শনিবার রাত ১২ টায় বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কার্ত্তিক কুমার পালের বালিয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে রিত্তিকা জুয়েলার্স নামক জুয়েলার্সের দোকান রয়েছে। গত ১৩ অক্টোবর রাত ১০টা থেকে ১৪ অক্টোবর সকাল ১১ টার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর দোকানের উপরের চালের টিন ও টিনের নিচে সিলিংয়ের রড কেটে ভিতরে ঢোকে। দোকানে থাকা রূপার পায়ের নূপুর ২০ জোড়া, রূপার গলার চেইন ১৫ টি, রূপার ব্রেসলেট ২০ টি, রুপার হাতের বেবি চুড়ি ১০ জোড়া, রূপার হাতের বড় চুড়ি ৫ জোড়া, রূপার হাতের বাজু ০৮টি , আংটি ১৬ টি সর্বমোট ১৩১ ভরি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ ৪ লক্ষ ৬৯ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করে। থানার একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত ১ জন চোরকে ঢাকা সাভার থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কালুখালী থানার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া বিলের মধ্যে আসামীর মাছের ঘেরের ভেতর থাকা ছোট্ট টং ঘরের খাটের নিচে প্লাস্টিকের বাজারের ব্যাগে রক্ষিত আসামীর দেখানো মতে. রূপার পায়ের নূপুর, ২১ জোড়া, রূপার গলার চেইন,২ টি, রূপার ব্রেসলেট ১০ টি, রূপার হাতের বেবি চুড়ি ০৯ জোড়া ১ পিস, রূপার হাতের বড় চুড়ি ০৪ জোড়া, ১ পিস, রূপার হাতের বাজু ০৫ টি‌, রূপার আংটি ১৬ পিস সর্বমোট ওজন ১০৩ ভরি ০৩ আনা ০৩ রতি রূপা ও একটি টেকনো এন্ড্রয়েড মোবাইলসহ সর্বমোট ৩ লক্ষ ৭২ হাজার ২৬৫ টাকার মালামাল উদ্ধার করা হয়। তাকে রবিবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হবে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)