
জাকির হোসেন পাটোয়ারী বালিয়াকান্দি প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পানিতে ডুবে তাহমিদ সেখ নামে ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান সেখের ছেলে।
রবিবার (১৯অক্টোবর) সকাল ৯ টার দিকে নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের হাসান সেখের বাড়ীর পাশে পুকুরে ডুবে মৃত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শিশু তাহমিদ খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে বাড়ীর লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, হাসপাতালে আসার আগে শিশুটির মৃত হয়েছে বলে ঘোষণা করেন।





