কালুখালী টাইমস

মা হলেন পরিণীতি চোপড়া, বাবা রাঘব চাড্ডা — ঘরে এলো নতুন অতিথি!

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও ভারতের রাজনীতিক রাঘব চাড্ডা দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি — এক পুত্রসন্তান।

এক বিবৃতিতে তারা জানান,

“অবশেষে তিনি এখানে এসেছেন। আমাদের ছেলে হয়েছে। আমরা আক্ষরিক অর্থে আগের জীবনকে স্মরণ করতে পারি না! আমাদের হৃদয় পরিপূর্ণ। প্রথমে আমরা একে অপরকে পেয়েছিলাম, এখন আমাদের সবকিছু রয়েছে।”

সন্তানের আগমনের খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছায় ভাসছেন এই নবদম্পতি। অনন্যা পাণ্ডে, কৃতি শ্যাননসহ বলিউডের অসংখ্য তারকা জানিয়েছেন শুভেচ্ছা ও ভালোবাসা।

এর আগে শনিবার অন্তঃসত্ত্বা পরিণীতি পৌঁছান শ্বশুরবাড়িতে। পরদিন সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর দুই পরিবারের উপস্থিতিতে জন্ম নেয় শিশুটি।

📸 ২০২৩ সালের মে মাসে নয়াদিল্লির কাপুরথালা হাউসে বাগদান ও সেপ্টেম্বর মাসে রাজস্থানের উদয়পুরে লীলা প্যালেসে রাজকীয় আয়োজনে বিয়ে সম্পন্ন হয় পরিণীতি ও রাঘবের।
গত আগস্টে ইনস্টাগ্রামে কেকের ছবিতে তারা জানিয়েছিলেন সুখবর — কেকের ওপরে লেখা ছিল, “১ + ১ = ৩” ❤️

🪔 দীপাবলির ঠিক আগেই এলো তাদের ঘরে নতুন আলো। উৎসবের এই সময়টায় পরিণীতি ও রাঘবের জীবনে যোগ হলো এক অনন্য আনন্দের অধ্যায়।

#মা হলেন পরিণীতি চোপড়া

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও