কালুখালী টাইমস

শাকিব খানের প্রিন্স মুভিতে তিন নায়িকা থাকছেন তানজিম সাইয়ারা তটিনী

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন ছবি ‘প্রিন্স : ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ড ঘিরে তৈরি হচ্ছে ছবিটি, যেখানে অ্যাকশন, ভালোবাসা, ক্রাইম ও ইমোশন—সব উপাদানই থাকবে একসঙ্গে।

আজ শনিবার প্রকাশ পেয়েছে সিনেমাটির অফিসিয়াল পোস্টার, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক শিরিন সুলতানা, প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড

নির্মাতা আবু হায়াত মাহমুদ জানান,

“সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন আর ইমোশন—সব মিলিয়ে দর্শক পাবেন নতুন অভিজ্ঞতা।”

চলচ্চিত্রের গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, আর চিত্রনাট্য যৌথভাবে করেছেন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন তিনজন নায়িকা, যার মধ্যে একজন হলেন জনপ্রিয় তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে বাকি দুই নায়িকার নাম এখনো চূড়ান্ত করা হয়নি

আগামী নভেম্বর থেকে শুরু হবে শুটিং। নির্মাতারা জানিয়েছেন, দেশ ও দেশের বাইরে একাধিক টিম নিরলসভাবে কাজ করছে যেন ‘প্রিন্স’ হয় শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা সিনেমা।

#শাকিব খানের প্রিন্স মুভিতে তিন নায়িকা থাকছেন তানজিম সাইয়ারা তটিনী

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)