
মেহেরপুরে পৃথক দুটি নদীতে গোসল করতে গিয়ে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে নিখোঁজের ঘণ্টাখানেক থেকে সাত ঘণ্টা পর উদ্ধার করা হয় তাদের মরদেহ।
মুজিবনগর উপজেলার রশিকপুর সুইচগেট এলাকায় ভৈরব নদীতে নিখোঁজ হয় দুই শিক্ষার্থী। দীর্ঘ সময় পর স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। একইদিন সদর উপজেলার পিরোজপুর বিশ্বাসপাড়ার কাজলা নদীতে গোসল করতে গিয়ে আরেক শিক্ষার্থী ডুবে মারা যায়।
নিহতরা হলেন—
🔹 তানভীর (২০), মেহেরপুর পৌর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে।
🔹 মাহবুব (১৫), পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ও জল্লাদ হোসেনের ছেলে।
🔹 কৌশিক (২১), আমদহ গ্রামের মহির উদ্দিনের ছেলে ও স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বন্ধের দিনে বন্ধুরা মিলে নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে ডুবুরি দল অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় প্রশাসন জানায়, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
#মেহেরপুরে ভৈরব ও কাজলা নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page