
রোমাঞ্চকর লড়াইয়ের পর সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে উভয় দলই সমান ২১৩ রান করে ম্যাচ টাই করে, ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে স্বাগতিক ক্যারিবিয়ানরা জয় তুলে নেয় টাইগারদের বিপক্ষে।
বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে দারুণ শুরু এনে দেন সৌম্য সরকার (৪৫) ও সাইফ হাসান (১৬)। পরে মাঝারি ইনিংস খেলেন তৌহিদ হৃদয় (১২), নজমুল হোসেন শান্ত (১৫) ও মাহিদুল ইসলাম অঙ্কন (১৭)। শেষদিকে মেহেদী হাসান মিরাজের ৩২ রানের অপরাজিত ইনিংস ও রিশাদ হোসেনের ঝোড়ো ৩৯ রান দলকে লড়াইয়ে রাখে।
ক্যারিবিয়ানদের হয়ে আকিল হোসেইন ও গুডাকেশ মতি ২টি করে উইকেট নেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজও ৫০ ওভারে ৯ উইকেটে ২১৩ রান করে। অধিনায়ক শাই হোপ অপরাজিত ৫৩ রানে দলকে টেনে নেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি উইকেট, নাসুম আহমেদ ২টি, তানভীর ইসলাম ২টি উইকেট নেন।
শেষ ওভারে ৩ রানের টানটান সমীকরণে ম্যাচ গড়ায় সুপার ওভারে, যেখানে টাইগাররা সংগ্রহ করে মাত্র ৯ রান — যেখানে ক্যারিবিয়ানরা টার্গেট দিয়েছিলো ১১ রানের ।
#সুপার ওভারে ক্যারিবিয়ানদের কাছে বাংলাদেশের হৃদয়ভাঙা হার
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page