রাজবাড়ী, কালুখালী: গতকাল রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ রাত আনুমানিক ৯টার দিকে কালুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবন শেখ (২৬), পিতা সোলেমান শেখ, গ্রাম মোহনপুর, থানা কালুখালীকে মাদক সেবনের দায়ে ১ বছরের কারাদণ্ড দেন; অভিযানের সময় তিনি এলাকাবাসীকে সচেতন হয়ে প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন যে মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান চলমান থাকবে, এবং পুরো অভিযানে কালুখালী থানা পুলিশ, কিশোর-কিশোরী ক্লাব ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সার্বিক সহযোগিতা করে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত